বাংলাদেশের ত্রিকেট খেলা লাইভ দেখার নিয়ম


বাংলাদেশের ত্রিকেট খেলা লাইভ দেখার নিয়ম

ক্রিকেট খেলা কে না ভালোবাসে? আবেগ জড়ানো এই খেলা উপভোগের জন্য অনেক ক্রিকেটপ্রেমী অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। অনেকের ইচ্ছে থাকে সরাসরি গ্যালারিতে বসে খেলা উপভোগ করার। কিন্তু দিনশেষে বিভিন্ন জটিলতার কারণে হয়তো তা সম্ভব হয়ে উঠে না। এক্ষেত্রে একটাই ভরসাকে প্রাধান্য দেওয়ার সুযোগ থাকে এবং সেটি হলো টিভি বা ইন্টারনেটের মাধ্যমে লাইভ খেলা উপভোগ করা। তবে এখন তো টেলিভিশনের দিন শেষের প্রান্তে। বিশেষ করে বাংলাদের ত্রিকেট খেলা লাইভ দেখা নিয়ে অনেকেই উৎসুক থাকে। আজকের আর্টিকেলটি তাদের জন্যই যারা বাংলাদেশের ত্রিকেট খেলা লাইভ দেখার নিয়ম সম্পর্কিত একটি সঠিক গাইডলাইন চাইছেন। মূল আলোচনায় এবার যাওয়া যাক। 



অ্যান্ড্রয়েড অ্যাপ

স্মার্ট ফোন নেই এমন কোনো ক্রিকেট-প্রেমীকে হয়তো এ যুগে খুঁজে পাওয়া যাবে না। আপনি চাইলে আপনার হাতের কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যেও সরাসরি ক্রিকেট লাইভ ম্যাচ উপভোগ করতে পারেন। এক্ষেত্রে এসমস্ত অ্যাপ মোবাইল ফোনে ইনস্টল থাকা চাই। আপনাদের সুবিধার্থে বেশকিছু অ্যাপ সম্পর্কে নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো। 

 

রেডবক্স টিভি মোবাইল অ্যাপ 

শুরুতেই বলে রাখি অ্যাপটি ব্যবহার করা কিন্তু খুবই সহজ। সুতরাং যারা এসব লাইভ ম্যাচ প্রথমবারের মতো দেখার প্ল্যান করছেন তাদের জন্য এই অ্যাপটি সম্পূর্ণ পারফেক্ট একটি অ্যাপ। এখানে বিভিন্ন দেশের খেলা সরাসরি লাইভে উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়। সুতরাং একজন বাংলাদেশী টাইগার-ভক্ত হিসেবে এই অ্যাপটি আজই ডাউনলোড করে নিন। 

 

ফক্স স্পোর্টস মোবাইল অ্যাপ

বাংলাদেশ ক্রিকেট টিমের লাইভ ম্যাচ, নিউজ, লাইভ স্কোর কিংবা সতর্কতা... কোনটা চাই আপনার? যেটিরই প্রয়োজন পড়ুক না কেনো এই অ্যাপের সাহায্য নেওয়া যাবে অনায়াসে। পাশাপাশি আমাদের দেশীয় ফুটবল, বাস্কেটবল, সকার, টেনিস খেলাও উপভোগ করা যাবে অ্যাপটির সাহায্যে। 

বায়স্কোপ মোবাইল অ্যাপ

এটি একটি জনপ্রিয় মিডিয়া প্ল্যাটফর্ম। যা বর্তমানে অ্যাপ আকারেও পাওয়া যাচ্ছে। আপনিও চাইলে এই অ্যাপটি ডাউনলোড করে বাংলেদেশর ক্রিকেট খেলা লাইভ উপভোগ করতে পারেন। বলে রাখা ভালো এই প্ল্যাটফর্মটির সাহায্যে কিন্তু আপনি ফ্রিতেই লাইভ ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। 

ক্রিকেট বাংলাদেশ মোবাইল অ্যাপ 

নাম শুনেই নিশ্চয় বুঝতে পারছেন এটি আমাদের দেশীয় একটি অ্যাপ। যা বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। অ্যাপটিতে পুরোপুরি বাংলাতেই বিভিন্ন ফিচারসহ পুরো ম্যাচ লাইভটাইমে উপভোগ করা যাবে। সাথে থাকবে বাংলা লাইভ স্কোরিং। আর হ্যাঁ! এই অ্যাপের ভিডিও কোয়ালিটি নিয়ে আপনাকে মোটেও ভাবতে হবে না। এর এইচডি ভিডিও কোয়ালিটি ক্রিকেট ম্যাচ উপভোগে যোগ করবে বাড়তি সন্তুষ্টি! 

টিভি চ্যানেল

মোবাইলভিত্তিক বিভিন্ন অ্যাপ সম্পর্কে তো জানলেন! এবার আসি তাদের ব্যাপারে যারা ফোন ইউজ করে লাইভ ম্যাচ উপভোগ করতে চান না। বা বাচ্চারা খেলা উপভোগ করতে আগ্রহবোধ করলেও ফোন ধরিয়ে দিতে চান না! এই দলের ক্রিকেট-প্রেমীরা আমাদের দেশীয় কিছু টিভি চ্যানেলের সাহায্য নিতে পারেন। এগুলি হলো: 

একাত্তর টিভি চ্যানেল

বাংলাদের ত্রিকেট খেলা লাইভ দেখার নিয়ম বা টেকনিক যাই বলুন না কেনো...একাত্তর টিভি কিন্তু পারফেক্ট! সাথে বড় মনিটর থাকলে তো আর কথা নেই। মনে হবে গ্যালারিতেই বসে সরাসরি ম্যাচ উপভোগ করছেন। যাইহোক! একাত্তর টিভিতে কিন্তু প্রতিটি দেশীয় ক্রিকেট ম্যাচ সরাসরি প্রচার করা হয়। প্রচারের আগে বিভিন্ন আপডেট বা টাইমিং এডেরও ব্যবস্থা থাকে। সুতরাং লাইভ ম্যাচ সহজে উপভোগ করতে এই চ্যানেলের সাহায্য নিতে পারেন৷ 

 

চ্যানেল ২৪

চ্যানেল ২৪ নামক চ্যানেলটি মূলত আমাদের দেশীয় একটি চ্যানেল। সুতরাং দেশীয় ক্রিকেট ম্যাচগুলি মিস করার সুযোগ নেই। এই চ্যানেলটি একটি দেশীয় মিডিয়া হিসেবে প্রায় সকল বাংলাদেশের ক্রিকেট ম্যাচই লাইভটাইম দেখানোর সুযোগ করে দেয়। যা প্রতিটা ক্রিকেট-প্রেমীর কাছে গুরুত্বপূর্ণ পাওয়া। সুতরাং কোনো ম্যাচের খবর পেলেই চ্যানেল ২৪ নামক চ্যানেলটি খুলে বসে পড়ুন সরাসরি লাইভ খেলা উপভোগের উদ্দেশ্যে!

সময় টিভি চ্যানেল

সময়মতো যেকোনো খবর বাতাসের আগে পেতে মূলত এই চ্যানেলের কোনো জুড়ি নেই। কিন্তু আপনি কি জানেন এই চ্যানেল আপনাকে লাইভ ক্রিকেট ম্যাচও উপভোগ করতে সাহায্য করতে পারে? হ্যাঁ! ঠিকই জেনেছেন! আপনি চাইলে এই চ্যানেলের সাহায্য বাংলাদেশের ক্রিকেট টিম সম্পর্কে বিভিন্ন আপডেট, নতুন ম্যাচের টাইমিং এমনকি লাইভ ম্যাচও ঘরে বসে উপভোগ করতে পারেন৷ 

অনলাইন ওয়েবসাইট 

যারা বিভিন্ন কাজে ওয়েবসাইটের সাহায্য নিতে অভ্যস্ত তারা চাইলে ওয়েবসাইটের সাহায্য নিয়েও বাংলাদেশের লাইভ ম্যাচ উপভোগ করতে পারেন। এই পর্যায়ে আমরা একটি অনলাইন ফ্রি ওয়েবসাইট সম্পর্কে জানবো! এই ওয়েবসাইট আপনাকে ফ্রিতে বাংলাদেশের লাইভ ম্যাচ উপভোগ করার সুযোগ করে দিবে৷ 

রাইতা-হোস্ট ওয়েবসাইট 

এই ওয়েবসাইটটি পুরোপুরি বাংলাতে সাজানো হয়েছে। যা তৈরি করা হয়েছে বাংলাদেশ এবং কলকাতাকে টার্গেট করে। সুতরাং এই ওয়েবসাইটের সাহায্যে আপনি বাংলাদেশের ক্রিকেট ম্যাচসহ কলকাতার বিভিন্ন ম্যাচও উপভোগ করতে পারবেন। বলে রাখা ভালো এটি একটি সম্পূর্ণ ফ্রি অনলাইন ওয়েবসাইট। যার সাহায্যে বেশকিছু ইজি স্টেপ ফলো করে বাংলাদেশের লাইভ ক্রিকেট ম্যাচ উপভোগ করা যায়। 

ইতি কথা

আশা করি বাংলাদের ত্রিকেট খেলা লাইভ দেখার নিয়ম সম্পর্কিত প্রয়োজনীয় সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। এবার নিশ্চয় সরাসরি লাইভে নিজের দেশের টাইগারদের পারফরম্যান্স দেখতে কোনো অসুবিধা নেই! আজ তবে এতোটুকুই! পরবর্তীতে আবারো হাজির হবো কোনো একটি গুরুত্বপূর্ণ টপিক বা ইস্যু নিয়ে।

 

Comments